ইরাকের উত্তরাঞ্চলে সসস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএলের হাতে নিহত অন্তত ২৪ ব্যক্তির দেহাবশেষ পাওয়া গেছে। বৃহস্পতিবার কুর্দিস্তান প্রদেশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইরাকের সোলায়মান বেক জেলায় অবস্থিত ওই গণকবর থেকে ২৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

৫ মাস আগে আইএসআইএল বিদ্রোহীরা এক দল ট্রাক ড্রাইভারকে অপহরণের পর হত্যা করে এবং এটি তাদেরই গণকবর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহত ট্রাক ড্রাইভারদের আইডি কার্ড পরীক্ষা করে জানা গেছে তারা ইরাকের দক্ষিণাঞ্চলের অধিবাসী।

গত সোমবার ইরাকের সেনাবাহিনী স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমেরিলের উত্তরে আইএসআইএলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সোলায়মান বেক ও ইয়ানকাজা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই