চীনের উহান থেকে প্রায় দুই মাস আগে উৎপত্তি হওয়া করোনা ভাইরাস বা কোভিড-১৯ এখন বিশ্বের বিভিন্ন দেশে দাপিয়ে বেড়াচ্ছে।

এ পর্যন্ত ১৭৩টি দেশে হানা দিয়েছে এ ভাইরাস। ২ লাখ ৭৫ হাজার ৯৩২ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ১১ হাজার ৩৯৮ জন। এছাড়াও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯১২ জন।

বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, এখনো অন্তত ৪২টি দেশ করোনা থেকে মুক্ত রয়েছে। এর মধ্যে ৩৮টি জাতিসংঘ অন্তর্ভুক্ত।

করোনামুক্ত দেশ ও অঞ্চলগুলো হলো;
১. মিয়ানমার। ২. বুরুন্ডি। ৩. বতসোয়ানা। ৪. বেলিজ। ৫. কেপভার্দে। ৬. কোট ডি’আইভায়ার। ৭. শাদ। ৮. কমোরোস। ৯. ডোমিনিকা। ১০. ইরিত্রিয়া। ১১. গ্রেনাডা। ১২. গিনি বিসাউ। ১৩. হাইতি। ১৪. হোলি সি। ১৫. কিরিবাতি। ১৬. লাওস। ১৭. লেসোথ। ১৮. লিবিয়া। ১৯. মাদাগাস্কার। ২০. মালাউই। ২১. মালি। ২২. মার্শাল দ্বীপপুঞ্জ। ২৩. মাইক্রোনেশিয়া। ২৪. মোজাম্বিক। ২৫. নাউরু। ২৬. নাইজার। ২৭. উত্তর কোরিয়া। ২৮. পালাউ। ২৯. পাপুয়ানিউগিনি। ৩০. সেন্ট ভিনসেন্ট। ৩১. গ্রেনাডাইন্স। ৩২. সাও টম অ্যান্ড প্রিন্সিপি। ৩৩. সিয়েরালিওন। ৩৪. সলোমন দ্বীপপুঞ্জ। ৩৫. দক্ষিণ সুদান। ৩৬. সিরিয়া। ৩৭. তাজিকিস্তান। ৩৮. পূর্ব তিমুর। ৩৯. টোঙ্গা। ৪০. তুর্কমিনিয়া। ৪১. টুভালু। ৪২. ইয়েমেন।

এএস