স্বাধীনতার লড়াইয়ে কাশ্মীরিদের পাশে থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। যে কোনো পরিস্থিতিতে কাশ্মীরিদের পাশে থাকবে বলেও জানিয়েছেন পাকিস্তানের সেনা মুখপাত্র।

বুধবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর কাশ্মীরিদের উদ্দেশে এসব কথা বলেন।

আসিফ গফুর বলেন, কাশ্মীরি বাহাদুরদের জানিয়ে দিতে চাই আমরা আপনাদের পাশে আছি। পরিস্থিতি যাই হোক না কেন, আমরা আপনাদের সঙ্গেই থাকব। আপনারা ৭২ বছর যাবত স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন, কিন্তু দুঃখজনকভাবে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

পাকিস্তান সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেন, আপনাদের দুর্দশা ও মারাত্মক পরিস্থিতির কষ্ট আমরাও অনুভব করি। আমরা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

মেজর জেনারেল আসিফ গফুর বলেন, কাশ্মীর নিয়ে ভারত যুদ্ধের বীজবপন করছে।

এসএম