ভারতে কৃষকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। নতুন বছর শুরুর গত ৪৫ দিনেই ৯৩ জন কৃষক আত্মহত্যা করেছেন কেবল একটি এলাকাতেই। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মহারাষ্ট্রের মারাঠওয়াদা এলাকায় ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কৃষকেরা আত্মহত্যা করেন। এই এলাকায় গত বছর ৫৬৯ জন কৃষক আত্মহত্যা করেন। ২০১৩ সালে আত্মহত্যা করেন ২০৭ জন কৃষক। আত্মহত্যার এই পরিসংখ্যান হচ্ছে সরকারি। প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশংকা রয়েছে।
দীর্ঘ সময় ধরে খরা ও শুষ্কতা, সরকারি ক্ষতিপূরণ না দেয়া, মহাজনী সুদের কারণে কৃষকদের আত্মহত্যার হার বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক তালুকের তহসিলদার, পুলিশ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, পঞ্চায়েত সদস্যদের নিয়ে গঠিত কমিটি ঋণের বোঝাকেই আত্মহত্যার জন্য দায়ী করেছে।
আত্মহত্যাকারী এক কৃষক বেশ কিছু জমির মালিক ছিলেন। কিন্তু তিনি ঋণে জর্জরিত ছিলেন। তিনি সরকারি ও সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। ব্যাংক থেকে ঋণ পরিশোধের জন্য তার উপর প্রায়ই চাপ প্রয়োগ করা হতো।
এমএ





