যুক্তরাজ্যের সঙ্গে প্রথম স্ট্র্যাটেজিক সংলাপে আজ মঙ্গলবার বসছে বাংলাদেশ। রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ সংলাপ অনুষ্ঠিত হবে।

এছাড়া সংলাপে বসার আগে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার নিয়মিত স্ট্র্যাটেজিক সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করার কথা রয়েছে।

আজকের সংলাপে ভিসা, অভিবাসন, ব্রেক্সিট ও নিরাপত্তা বিশেষ গুরুত্ব পাবে। সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের আন্ডার সেক্রেটারি স্যার সাইমন ম্যাকডোনাল্ড নেতৃত্ব দেবেন।

এমএনজে