শুক্রবার (৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার তুর্কমেনিস্তানে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ (সিআইএস) শীর্ষ সম্মেলন সামনে রেখে তারা সেখানে মিলিত হন। শুক্রবার সম্মেলনটি শুরু হওয়ার কথা।

রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাতে জানা যায়, বৈঠকে পুতিন বলেন, বর্তমান পরিস্থিতির অবসানে সহায়তা করতে মস্কো তার সামর্থ্যের মধ্যে সবকিছু করতে প্রস্তুত।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ বন্ধে তেহরান ‘বাস্তব উদ্যোগ’ নিয়েছে বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

এদিকে ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংঘাতের কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাবে তেহরান। আলোচনার পথ থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই দেশটির।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে ইরান। তবে আলোচনার সময়ও ওয়াশিংটন নতুন করে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। তা সত্ত্বেও আলোচনার টেবিল ছেড়ে যাবেন না বলে জানান ইরানের প্রেসিডেন্ট।

সূত্র: আল জাজিরা ও তাস

এস