লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এক রকেট হামলায় সুদানের ১৮ জন নাগরিক নিহত হয়েছেন।
তবে সুদানের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নাগরিকেদের ত্রিপোলি থেকে অন্যত্র সরিয়ে নেবার মতো পরিস্থিতির অবনতি এখনো ঘটেনি।
মঙ্গলবার রাতে সরকারের মুখপাত্র ওমর মোহাম্মদ সাহিলের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনা জানিয়েছে, ত্রিপোলির বাইরের একটি আবাসিক এলাকায় ব্যাপক রকেট হামলায় ১৮ সুদানি নাগরিক নিহত হয়েছেন।’
কখন হামলাটি চালানো হয়েছে সে ব্যাপারে সুনা কিছু জানায়নি।
মধ্য জুলাই মাস থেকে ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া গ্রুপগুলোর মধ্যে লড়াই হয়। সোমবার সেখানে ও বেনগাজির পূর্বাঞ্চলীয় নগরীতে নতুন করে লড়াই শুরু হয়েছে। সূত্র: বিএসএস
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





