অস্ট্রেলিয়ার ডারউইনের রাস্তায় পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা। ১৯৪২ সালে এই শহরে বোমা ফেলেছিল জাপান।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

খবরে বলা হয়, ডারউইনের রাস্তায় বৃহস্পতিবার বোমাটি দেখতে পান এক পরিচ্ছন্নকর্মী। এরপর সেনাবাহিনীর বিশেষ বোমা নিরোধক একটি ইউনিট বোমাটি উদ্ধার করে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, বোমাটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডারউইনে বোমা হামলা চালিয়ে প্রায় ৯শ’ মানুষ হত্যা করেছিল জাপান।

এসএইচ