গ্রীসের রাজধানী এথেন্সে একটি গাড়িবোমা হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
এথেন্সের আন্তর্জাতিক বন্ড মার্কেটের নিকট এ হামলাটি চালানো হয়। হামলায় মার্কেটের জানালার গ্লাস ভেঙ্গে চৌচির হয়ে যায়। তবে, হামলায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
এই হামলার সঙ্গে কারা জড়িত তা জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে উগ্র বামপন্থী বা নৈরাজ্য সৃষ্টিকারী গেরিলা গ্রুপ এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
এমন এক সময়ে এ হামলাটি চালানো হলো, যখন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্চেলা মার্কেল গ্রিস সফরের প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল শুক্রবারই এথেন্সে যাওয়ার কথা মার্কেলের।
গাড়িবোমাটিতে ৭০ কেজি বিস্ফোরক ছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]