বিশ্বে পরমাণু বোমা হ্রাসের গতি কমেছে এবং বিশ্বের মোট পরমাণু বোমার ৯৩শতাংশের বেশি রয়েছে আমেরিকা ও রাশিয়ার হাতে। সুইডেনভিত্তিক স্টকহোমইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট বা এসআইপিআরআই সোমবার একবিবৃতিতে এ কথা জানিয়েছে।
এতে বলা হয়েছে, ২০১১ সালে বিশ্বে পরমাণুবোমার সংখ্যা ২০৭০টি কমে ২০,৫৩০এ দাঁড়ালেও ২০১৩ সালে এ মাত্র ৯৩০টি হ্রাসপেয়ে এ বোমার সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৩০০।
চলতি বছরের গোড়ার দিকেআমেরিকার অস্ত্র ভাণ্ডারে ৭৩০০ ও রাশিয়ার ৮০০০টি পরমাণু বোমা ছিল। এই দুইদেশ পরমাণু বোমার সংখ্যা হ্রাস করলেও ব্রিটেন এবং ফ্রান্স তা করে নি।ব্রিটেনের ২২৫ এবং ফ্রান্সের ৩০০টি পরমাণু বোমা রয়েছে বলে এ বিবৃতিতেউল্লেখ করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, চলতি বছরের গোড়ার দিকে চীনের২৫০, পাকিস্তানের ১০০ থেকে ১২০ এবং ভারতে ৯০ থেকে ১১০টি বোমা ছিল। এ ছাড়া উত্তর কোরিয়ার কাছে ছয় থেকে আটটি পরমাণু বোমা রয়েছে বলে মনে করছেএসআইপিআরআই।সূত্র: আইআরআইবি।
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম)// টিআই





