মিসর এবং সৌদি আরবের মরুভূমি তীব্র গরম ও উত্তপ্ত আবহাওয়ার মধ্য দিয়ে সাইকেল চালিয়ে মদিনা মুনাওয়ারায় পৌঁছেন ৮ জন হজ যাত্রী ।
ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, লিচেনস্টাইন, ইতালি, গ্রিস এবং মিসরের মধ্য দিয়ে প্রায় ৫ সপ্তাহ সময়ের ব্যবধানে ২ হাজার মাইল পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছলেন ব্রিটিশ মুসলমানরা
ব্রিটিশ সাইক্লিং গ্রুপ যখন সৌদিতে প্রবেশ করেন, তখন সৌদির স্থানীয় সাইক্লিং গ্রুপ এবং তাইবা সাইক্লিস্টরা তাদের চলাচলের সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করেন।
৮ ব্রিটিশ সাইক্লিস্টদের একজন হলেন মোহাম্মদ এহসান। তিনি বলেন, ‘সাইকেলে মদিনায় আসার অনুভূতি শব্দে বর্ণনা করার নয়।’
বিমান বা জাহাজের এই যুগে কেন তারা এতোটা পরিশ্রম করতে গেলেন সে বিষয়ে তারা জানান,ইংল্যান্ডে অবস্থান করা সিরিয়ার শরনার্থীদের সহায়তা করতে তারা ১০ লাখ ডলারের একটি তহবিল গঠন করতে চান। আর এই জন্য এতোটা পথ তারা সাইকেলে পাড়ি দিয়েছেন। আরব নিউজ
জেড





