থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংখনকে জার্মানিতে দুই কিশোর পিস্তল দিয়ে গুলি করলেও তিনি অক্ষত আছেন। তবে ওই দুই কিশোর ইচ্ছাকৃতভাবে থাই রাজাকে আঘাত করার জন্যে গুলি করেছিল কি না তা স্পষ্ট নয়।

থাই রাজাও এ নিয়ে কোনো আইনী উদ্যোগ না নেয়ার পক্ষপাতি হলেও জার্মানির আইন অনুযায়ী বিষয়টি পুলিশ পর্যন্ত গড়িয়েছে। থাই রাজা ভাজিরালংখন অধিকাংশ সময় জার্মানিতে থাকেন। এবছর শেষে কিছু আনুষ্ঠানিকতা শেষে তিনি পুরোপুরি থাইল্যান্ডের রাজা হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন।

জার্মানিতে মিউনিখ বিমানবন্দরের কাছে রাতে সাইকেল চালানোর সময় রাজা ভাজিরালংখনকে লক্ষ্য করে ১৩ ও ১৪ বছরের দুই কিশোর এয়ার পিস্তরের গুলি চালায়।

জার্মানির আইনে এত কম বয়সী কোনো কিশোরের বিরুদ্ধে অভিযোগ আনাও কঠিন। গত ১০ জুন বাসার জানালায় দাঁড়িয়ে ওই দুই কিশোর থাই রাজাকে লক্ষ্য করে গুলি চালায়।

তবে এতে রাজা আহত হননি। পিতা ও থাই রাজ ভ‚মিবলের মৃত্যুর পর ৬৪ বছর বয়স্ক ভাজিরালংখন গত বছর সিংহাসনের দায়িত্ব নেন।

এদিকে থাইল্যান্ডে আইনজীবীদের অফিস থেকে থমাস রাওসা বিবিসিকে জানিয়েছেন, দুই কিশোরের ছোড়া এয়ার পিস্তলের গুলি রাজাকে আঘাত করেছে কি না তা এখনো নিশ্চিত নয়।

রাজা জার্মানিতে এক দল সাইক্লিস্টদের সঙ্গে সাইকেল চালনায় অংশ নেয় এবং এসময় তাদের লক্ষ্য করে গুলি করা হয়। তবে কয়টি গুলি ছুড়েছিল ওই দুই কিশোর তাও জানা যায়নি।

ওই দুই কিশোর রাজাকে চিনতেন কি না তাও পরিস্কার নয়। জার্মানির পুলিশ এ ঘটনায় তদন্ত করছে। থাই রাজপরিবারের ব্যক্তিগত রক্ষীরা জার্মানির পুলিশকে বিষয়টি অবহিত করে। বিবিসি
জেড