ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাঁর রেজিস্ট্রেশন নম্বর ছিল ৫০৫৭. ৫২-৫৩। বাষট্টি বছর আগের এই রেজিস্ট্রেশন নম্বরটি এখনো তাঁর মুখস্থ। আগামীকাল শনিবার এই বিশ্ববিদ্যালয় তাকে ডি লিট ডিগ্রি দেবে।
রাষ্ট্রপতি হওয়ার পর প্রতি তিন মাসে একবার বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সাথে তিনি বৈঠক করে থাকেন। এমনই এক বৈঠকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জানান, ৭৮-এর বন্যায় ঢাকুরিয়ার বাড়ি ভেসে যাওয়ায় তার শিক্ষা জীবনের সব সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে। ভিসি বলেন, শিক্ষাবর্ষ আর রেজিস্ট্রেশন নম্বর বললে- কপি বের করা কোন সমস্যাই নয়।
রাষ্ট্রপতি এরপর গড় গড় করে ইন্টারমিডিয়েট রেজিস্ট্রেশন নম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর বলতে থাকেন।
অবশেষে নিজের এই তাক লাগানো স্মৃতিশক্তির গুণে রাষ্ট্রপতি তার পুরনো সার্টিফিকেটগুলো সহজেই ফেরত পান।
এমএ





