সোমবার (১১ এপ্রিল) জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, টেলিফোন করে শাহবাজকে এরদোগান অভিনন্দন জানিয়ে এসব কথা বলেন। এ সময় টেলিফোন করা ও অভিনন্দন জানানোর জন্য তুর্কি প্রেসিডেন্টের শুকরিয়া আদায় করেন তিনি।
দুজনের আলাপকালে শাহবাজ আরও বলেন, ‘দুই দেশের সম্পর্ক আরও নিকটবর্তী করতে চাই।’
এরদোগান শাহবাজ শরিফকে উদ্দেশ করে আরও বলেন, ‘আমি দৃঢ় বিশ্বাস করি যে, আপনার নেতৃত্বে পাকিস্তান ও তুরস্কের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে। কেননা, আমরা একে অপরের বিশ্বস্ত ভাই।’
এইচএন





