হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছে রাশিয়া। 'অ্যাডমিরাল গোর্শকভ' নামের এই যুদ্ধ জাহাজটি আটলান্টিক ও ভারত মহাসাগরে কাজ করবে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, উন্নত অস্ত্রে সজ্জিত এই যুদ্ধজাহাজ মোতায়েন উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) ভিডিও কনফারেন্সে অংশ নেন রুশ প্রেসিডেন্ট। ভ্লাদিমির পুতিনের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ও ফ্রিগেট কমান্ডার ইগর ক্রোখমাল একটি ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছেন।
যুদ্ধজাহাজটিকে 'কমব্যাট সার্ভিস' শুরু করার নির্দেশ দেওয়ার আগে পুতিন বলেন, 'জাহাজটি অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল সিস্টেম 'জিরকন' দিয়ে সজ্জিত। মাতৃভূমির কল্যাণে নাবিকরা সফল হোক, প্রার্থনা করি।'
প্রতিরক্ষামন্ত্রী শোইগু জানান, ফ্রিগেট আটলান্টিক ও ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরে কাজ করবে। এই জাহাজে বহন করা হাইপারসনিক মিসাইল যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং এক হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে পারে।
এইচএম





