অবরোধের কারণে গাজার স্বাস্থ্য অবস্থার ব্যাপক অবনতি হয়েছে। স্বাস্থ্য অবস্থার অবনতি, চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতা এবং বিভিন্ন স্থানে ওষুধ না পৌঁছানোর কারণে ৪৫০ জনের মৃত্যু হয়েছে।

অবরোধের কারণে গাজাবাসী বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। সেখানে পানি ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতি ছাড়াও চিকিৎসা সামগ্রী এবং ওষুধের ঘাটতির কারণে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ অপারেশনও করতে পারছেন না।

আহমেদ আল কুর্দ জানিয়েছেন, ২০০৬ সাল থেকে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহারের কারণে বিভিন্ন দুর্ঘটনায় গাজা উপত্যকায় ১শ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, মোমবাতি, জ্বালানী এবং জেনারেটর ব্যবহারের কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু এবং বয়স্ক বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

এছাড়া কৃষিজমিতে কাজ করতে গিয়ে, মাছ ধরার সময় এবং বাণিজ্যিক টানেলে কাজ করার সময় আরও ৩৫০ জনের মৃত্যু হয়েছে। রোববার নৌকায় ইসরায়েলি নৌবাহিনীর গুলিতে এক জেলে নিহত হয়েছে। আরও দুই জেলে আহত হয়েছে। সূত্র: আল জাজিরা।

এসএম

আরও পড়ুন......

২০১৯-এ তৃতীয় বিশ্বযুদ্ধ, জয়ী ট্রাম্প