একটি বাস ও দু'টি লরির ত্রিমুখী সংঘর্ষে ৪২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার আফ্রিকার দেশ তানজানিয়ার ইরিঙ্গা প্রদেশে একটি লরির চালক রাস্তার ভাঙা অংশ এড়াতে একটু সরে গেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রাদেশিক পুলিশ কমিশনার বিবিসিকে জানান, একটি লরির কন্টেইনারগুলো বিপরীত দিক থেকে আসা বাসের ওপর পড়ে যাওয়ায় বাসের অনেক যাত্রীর মৃত্যু হয়।

বাসটি পশ্চিমাঞ্চলীয় মাবিয়া শহর থেকে দেশটির অর্থনৈতিক রাজধানী ও উপকূলীয় শহর দারউস সালামে যাচ্ছিল।

দেশটির প্রেসিডেন্ট জাকায়া কিকওয়াতে দুর্ঘটনার পর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

এআর