পাকিস্তানের বিতর্কিত মডেল কান্দিল বেলুচ হত্যায় জড়িত বলে তার ভাই ওয়াসিম বেলুচসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলায় আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করেছে আদালত।
মুলতানের একটি আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় বলে বিবিসিকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আতিয়া জাফরি।গত জুলাই মাসে মুজফ্ফরবাদের গ্রিন টাউন এলাকার নিজ বাড়িতে কান্দিলকে গুলি করে হত্যা করা হয়।ঘটনায় কান্দিলের ভাই ওয়াসিমকে গ্রেফতার করে পুলিশ।তিনি প্রকাশ্যেই হত্যার দায় স্বীকার করেন।
কান্দিল সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি এবং ভিডিও প্রকাশ করে বেশ আলোচনায় থাকতেন তিনি যার মাধ্যমে পরিবারকে কলঙ্কিত করার অভিযোগে তাকে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তিতে দেন ভাই ওয়াসিম।কান্দিলের আসল নাম ফাউজিয়া আজিম। তিনি কান্দিল বেলুচ নামেই সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেন।জানাযায় কান্দিলের পরিবার অনেকদিন ধরেই তাকে মডেলিং ছাড়ার জন্য চাপ দিচ্ছিলেন।
উল্লেখ্য যে, সম্প্রতি পাকিস্থানে অনার কিলিং বিরোধী আইন পাস করা হয়েছে।
নাজিব





