হংকং এয়ারলাইন্সের একটি বিমান শনিবার ইন্দোনেশিয়ার বোর্ণিও দ্বীপের উপর দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড ঝাঁকি খায়। এতে ১৭ যাত্রী আহত হয়েছেন। বিমানটি পর্যটন দ্বীপ বালি থেকে উড্ডয়ন করে।

বিমানবন্দরের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বৈরী আবহাওয়ার কারণে হংকংগামী সিআরকে ৬৭০৪ নামের বিমানটি ডেনপাসারে ফিরে যেতে বাধ্য হয়। বিমানটিতে ২০৪ যাত্রী ও ১২ ক্রু ছিল।

বালির জুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার ত্রিকোরা হারজো বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এই ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর পাঁচজনকে বিমানবন্দর ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, অধিকাংশ যাত্রী আঘাত পেয়েছে। তবে তারা অজ্ঞান হয়ে যায়নি। তারা হাঁটতে পারছিলো।

এমআর