মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির অদূরে একটি শিল্প এলাকায় মহাসড়কে বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।

মঙ্গলবার বিধ্বস্ত হওয়া এই বিমানে পাঁচজন আরোহী ছিলেন। জিনিউজ অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

মেক্সিকোর পরিবহণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এম৭ এরোস্পেস এলপি বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নের সময় মঙ্গলবার বিকালে রাজধানী ও কুয়েরেটারো শহরের মধ্যে মহাসড়কে বিধ্বস্ত হয়। এর ফলে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

বিবৃতিতে আরো জানানো হয়, কুয়েরেটারো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর বিমানটি বিধ্বস্ত হয়। তবে কেন সেটি বিধ্বস্ত হলো, তা এখনো জানা যায়নি।

বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে কমিটি গঠন করা হয়েছে।

কেএইচ