শনিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, সংঘাত-পরবর্তী স্থিতিশীলতা নিয়ে আলোচনা করতে তিনি গাজা সফর করেছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
অ্যাডমিরাল কুপার লিখেছেন, তিনি সম্প্রতি গাজা সফর শেষে ফিরে এসেছেন এবং সেখানে সেন্টকমের নেতৃত্বে একটি সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার গঠনের বিষয়ে আলোচনা করেছেন, যা সংঘাত-পরবর্তী স্থিতিশীলতা ও পুনর্গঠনে সহায়তা করবে।
তিনি আরও জোর দিয়ে বলেন, “গাজা বা ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা নেই।”
ওয়াশিংটন জানিয়েছে, যুক্তরাষ্ট্র মূলত মানবিক সহায়তা ও পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী, তবে সরাসরি সামরিক উপস্থিতি থেকে দূরে থাকবে।
এনএইচ