চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। আর প্রতিদিনই নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৩১টি দেশে ছড়িয়ে পড়েছে।

১২৫টি দেশে এই করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এতে ১ লাখ ৩৭ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন। আর মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টা ২৭ মিনিটে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেসে দেয়া আপডেট থেকে এই তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে নতুন করে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ১ হাজার ২৮৯ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট ৫১৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৬৪ জনে।

এদিকে, ভারতে করোনাভাইরাসে প্রথম মারা গেলেন ৭৬ বছরের এক বৃদ্ধ। কর্ণাটকের ওই বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন।

চীনে প্রকোপ কমে গেলেও দেশটির বাইরে দুই সপ্তাহে করোনা ১৩ গুণ বেড়ে যাওয়ায় বুধবার পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর চীনের বাইরে ইতালিতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দেশটিতে ১৫ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছে এবং ৮২৭ জন মারা গেছে।

এরপর ইরানে ৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং ৩৫৪ জন মারা গেছে। দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৮৬৯ জন আক্রান্ত এবং ৬৬ জন মারা গেছে।

ফ্রান্সে দুই হাজার ২৮১ জন আক্রান্ত এবং ৪৮ জন মারা গেছে। স্পেনে ২ হাজার ২৭৭ আক্রান্ত এবং ৫৫ জন মারা গেছে। জার্মানিতে ১ হাজার ৯৬৬ জন আক্রান্ত এবং ৩ জনের মৃত্যু হয়েছে। আর যুক্তরাষ্ট্রে এক হাজার ৩২২ জন আক্রান্ত এবং ৩৮ জনের মৃত্যু হয়েছে। তথ্য সূত্র- বিবিসি, রয়টার্স, সিএনএন ও এনডিটিভি।

এমবি