গোপালগঞ্জ শহরের দত্ত মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি খেলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। 

শুক্রবার সকালে গোপালগঞ্জ সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাষ্ট্রদূত তার স্ত্রী মিশেলকে নিয়ে সকালে দত্ত মিষ্টান্ন ভাণ্ডারে আসেন। সেখানে  বসে তিনি রসগোল্লা ও সন্দেশের স্বাদ নেন। 

দত্ত মিষ্টান্ন ভান্ডারের মালিক বাবলু দত্ত ও চান্দু দত্ত জানান, হঠাৎ করেই মার্কিন রাষ্ট্রদূত গাড়ি বহর নিয়ে তাদের দোকানের সামনে আসেন। পরে মার্কিন রাষ্ট্রদূত তার স্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে মিষ্টি খান। 

এসময় দোকানের মালিক ও কর্মচারীদের সঙ্গে মিলার কুশল বিনিময় করেন। তাদের সঙ্গে বেশ কিছু ছবি তোলেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর সেখান থেকে ৩০ কেজি সন্দেশ কেনেন তিনি।

এমআর