জার্মানির দক্ষিণাঞ্চলে শুক্রবার একটি চলমান গাড়ি থেকে এক বন্দুকধারী গুলি করে এক নারী ও এক সাইকেল আরোহীকে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, বন্দুকধারী একটি রুপালি খোলা কারে ভ্রমণ করছিল। সে আরো দু’ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বা গুলি চালানোর হুমকি দিয়েছে। তবে তারা অক্ষত রয়েছে।

জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়ান প্রদেশের আন্সবাখ নগরীতে এ ঘটনা ঘটে।

জেডআই