আজ থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস। যার আয়োজক বা হোস্টিং দেশ হচ্ছে ইন্দোনেশিয়া।
কিন্তু এই এশিয়ান গেমসকে উপলক্ষ করে ছোটোখাটো অপরাধীদের পর্যায়ে বিশেষ অভিযান চালায় ইন্দোনেশিয়ান পুলিশ। যে অভিযানে এ পর্যন্ত প্রায় ৩১ জন নিহত হয়েছে।
গত জানুয়ারি থেকে আগষ্ট পর্যন্ত এ অভিযান চালানো হয়। পুলিশের ভাষ্যমতে এশিয়ান গেমসে সর্বোচ্চ নিরাপত্তার কথা মাথায় রেখে এ অভিযান চালানো হয়।
যদিও এ অভিযানকে অযৌক্তিক ও অতিরিক্ত বলে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, গত জানুয়ারি থেকে এ আগস্ট পর্যন্ত মোট ৭৭ জনকে গুলি করে হত্যা করে ইন্দোনেশিয়ান পুলিশ। যাদের মধ্যে ৩১টি নিহতের ঘটনার সঙ্গে সরাসরি এশিয়ান গেমসের সম্পৃক্ততা রয়েছে।
অ্যামনেস্টির ইন্দোনেশিয়ার নির্বাহী পরিচালক উসমান হামিদ বলেছেন, আন্তর্জাতিক একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন কখনও মানবাধিকার বিসর্জন দিয়ে হতে পারে না। এ হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া উচিৎ এবং প্রত্যেকটি ঘটনার তদন্ত হওয়া উচিত।
জেড





