বারানসির উত্তেজনা দিয়ে শেষ হতে চলেছে ভারতের নয় ধাপের লোকসভা নির্বাচনের শেষ পর্বটি। সোমবার নবম ও শেষ দফার ভোটগ্রহণ চলছে। খবর এনডিটিভির।
তবে, সব ছাপিয়ে উত্তর প্রদেশের বারানসি এখন আলোচনার তুঙ্গে। বারানসির ৪১টি কেন্দ্রের মোট ৬০৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে নয় কোটিরও বেশি ভোটার। কারণ সেখানে বিজেপি,আম আদমি ও তৃণমূল লড়ছে একে অপরের বিরুদ্ধে।
হিন্দুদের কাছে পূণ্যভূমিখ্যাত বারানসি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি৷ অন্যদিকে, মোদির রথের চাকা রুখতে ওই কেন্দ্রে লড়াই করছেন ভারতীয় রাজনীতিতে চমক সৃষ্টি করা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল৷ কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি এমনকি বারানসি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসও প্রার্থী দিয়েছে৷ ফলে শেষ দফার ভোটে বারানসিই তাই রাজনীতিবিদদের আলোচনার মূল বিষয়বস্তু।
এদিকে আজমগড় কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন সমাজবাদি পার্টির নেতা প্রধান মুলায়ম সিং৷ সোমবার ভোট হতে চলা গোবলয়ের ওই কেন্দ্রটিও যথেষ্টই হাইপ্রোফাইল৷ অন্যদিকে, বিহারে ৬টি কেন্দ্রের জন্য প্রার্থীর সংখ্যা ৯০৷ এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পশ্চিম চম্পারন৷
এদিকে শেষ দফার নির্বাচনে পশ্চিবঙ্গও কম আলোচনায় নেই। রাজ্যের ১৭টি কেন্দ্রের উপরও নজর রেখেছেন সবাই। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]