পাকিস্তানের জঙ্গিবিমানগুলো বৃহস্পতিবার ভোররাতে তালেবানদের অবস্থানের ওপর ব্যাপক বোমাবর্ষণ করেছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, দেশটির উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে চালানো এসব হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাতে চালানো হামলায় ১৫ জঙ্গির নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে কয়েকজন বিদেশি জঙ্গীও রয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের মির আলী শহর ও এর আশপাশের এলাকাকে লক্ষ্য করেই মূলত এ হামলা চালানো হয়েছে বলে তিনি জানান।
আফগান সীমান্তবর্তী ওই এলাকা তালেবান ও আল-কায়েদা’র জঙ্গিদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। পাক সেনা কর্মকর্তা আরো জানান, অত্যন্ত সতর্কতার সঙ্গে শুধুমাত্র তালেবান আস্তানাগুলোতে বোমাবর্ষণ করা হয়েছে। এসব হামলায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সরকারের উদ্যোগে যখন তালেবানের সঙ্গে ইসলামাবাদের শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছিল তখন পরস্পর বিরোধী পদক্ষেপ নিল দু’পক্ষ। অবশ্য একজন তালেবান মুখপাত্র বুধবার দাবি করেছিলেন, অপহৃত ২৩ সরকারি সেনাকে হত্যা করলেও তারা সরকারের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক।
সূত্র্: ডন অনলাইন
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
তালেবান অবস্থানে পাক জঙ্গিবিমানের বোমাবর্ষণে নিহত ১৫