আমেরিকার মিসৌরি অঙ্গরাজ্যের ফারগুসন শহরের খুনি পুলিশ কর্মকর্তা ডারেন উইলসন চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। মাইকেল ব্রাউন নামের নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যা করার প্রায় চার মাস পর চাকরি থেকে সরে দাঁড়ালেন এই শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা।
ডারেন উইলসনের ইস্তফা দেয়ার ঘোষণা দিয়েছেন তার এক আইনজীবী। ঘোষণায় বলা হয়েছে, স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তাফা দিয়েছেন ডারেন উইলসন। আগস্টের ৯ তারিখে ব্রাউনকে হত্যার পর থেকেই প্রশাসনিক ছুটিতে ছিলেন উইলসন। উইলসন চাকরি অব্যাহত রাখলে পুলিশ বিভাগের বিরুদ্ধে সহিংসতা চালানো হবে বলে এর আগে কয়েক দফা হুমকি দেয়া হয়েছে।
এদিকে, গত সোমবার ডারান উইলসন আমেরিকার জুরি বোর্ড নির্দোষ বলে ঘোষণা করার জেরে ফার্গুসনসহ সমগ্র আমেরিকায় প্রচণ্ড বিক্ষোভ এবং কোথাও কোথাও সহিংসতা ঘটেছে।
ডারান উইলিয়ামের বিচার দাবি করে বিক্ষোভের সময় শুক্রবার ফার্গুসনে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্রাউন হত্যার বিচারের দাবিতে আমেরিকার অনেক শহরেই বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের মুখে ব্ল্যাক ফ্রাইডে’র দিনটিতে ফারগুসনের বিপণী কেন্দ্রগুলো বন্ধ রাখতে বাধ্য হন দোকানিরা।
এ ছাড়া, শিকাগো, নিউ ইয়র্ক, সিয়াটেল এবং উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়াতে বিক্ষোভকারীরা নিজেদেরকে শিকল দিয়ে রেলগাড়ির সঙ্গে বেধে রাখেন। ক্যালিফোর্নিয়া থেকে অন্তত ১২ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সূত্র: আইআরআইবি
এমএ





