তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন।

জর্ডান কেন্দ্রিক রয়েল ইসলামিক স্ট্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতি বছর শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ করে থাকে। ২০১৯ সালে প্রকাশনায় এরদোগান শীর্ষ স্থান দখল করেন।

তাদের প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের আগস্টে তুরস্কের প্রথম জনপ্রিয় প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান। এরপর ২০১৮ সালের নির্বাচনেও ৫২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন তিনি।

এরদোয়ান ক্ষমতায় থাকার সময় তুরস্কে নজিরবিহীন অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংবিধান সংস্কার এবং বিশ্ব পরাশক্তি হিসেবে পুনরায় আবির্ভূত হয়েছে তুরস্ক।

রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিস সেন্টারের প্রকাশিত ২০১৬ ও ২০১৭ সালের তালিকায় ৮ম অবস্থানে ছিলেন এরদোয়ান। এরপর গত বছরে তিন ধাপ এগিয়ে ৫ম স্থানে চলে আসেন তিনি।

এছাড়াও এ বছরের প্রভাবশালী মুসলিম তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং তৃতীয় স্থানে আছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইন।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিস সেন্টার এই তালিকা প্রকাশ করে আসছে। চলতি মাসে দশম বারের মত বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের এ তালিকা প্রকাশ করেছে তারা।

এএস