করোনা বিধিনিষেধের মধ্যেই পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে আজ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতেও সশরীরে ক্লাস শুরু হয়েছে।

এছাড়া পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরুর বিষয়ে নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকেরা ব্যবস্থা নেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।

এর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) থেকেই স্কুলগুলোর বেঞ্চ, চেয়ার-টেবিল জীবাণুমুক্ত করার হয়। এছাড়া নির্ধারিত দূরত্ব বজায় রাখতেও স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সবকিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা যায় না। রাজ্যে করোনা কমেছে। তাই শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসা খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যেই আজ (বৃহস্পতিবার) শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার

এবিএস