বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসার ঘটনাকে দায়িত্ব বেড়ে যাওয়া হিসেবেই দেখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি আরও বলেন, নির্বাচনের আমি যখন বলেছিলাম ৩০০ আসন পাব সে সময় অনেকেরই তা বিশ্বাস হয়নি। কিন্তু ফলাফলেই সব স্পষ্ট হয়ে গিয়েছে। খবর এনডিটিভির।
নির্বাচনী সাফল্যের পর গতকাল (২৬ মে) রোববার আমেদাবাদের এক জনসভায় দেশটির প্রধানমন্ত্রী এইসব কথা বলেন।
নরেন্দ্র মোদি বলেন, সাধারণ মানুষ আমাদের যে দায়িত্ব দিয়েছেন তা পালন করতে হবে। আগামী পাঁচ বছরের মধ্যে তাদের চাহিদা পূরণ করতে হবে আমাদের।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছর ‘জন ভাগিদারী এবং জনচেতনা’এই দুটি বিষয়কে সামনে রেখেই পরিচালিত হবে তাঁর সরকার।
প্রধানমন্ত্রী মোদি বলেন, গুজরাটের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা আমার কাছে সব সময় বিশেষ আমি এবারও এখানে দর্শন করতে এসেছি।
আমেদাবাদে জনসভা করার আগে গান্ধীনগরের বাড়ি গিয়ে মা হীরাবেনের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি।
এমবি





