ব্ল্যাকমেইল করে ডেকে নিয়ে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গের নৈহাটিতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মোবাইলের দোকানে যাওয়ার সুবাদে ওই যুবকের সঙ্গে বেশ কিছুদিন আগে পরিচয় হয় ওই কিশোরীর। দুজনের মধ্যে গড়ে ওঠে সম্পর্ক। তখনই মোবাইল ক্যামেরায় কিশোরীর বেশ কিছু অশ্লীল ছবি তুলে রাখে যুবক। এরপর থেকেই শুরু হয় ব্ল্যাকমেইল।
গতকাল রবিবার ওই কিশোরীকে একটি রেস্তোঁরায় ডাকা হয় বলে অভিযোগ। কিশোরীকে জানানো হয়, তাঁর সব ছবি মুছে দেওয়া হবে। কিশোরী গেলে তাকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। অভিযুক্ত যুবক জয় সাউকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র: জিনিউজ।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
মোবাইলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল, ধর্ষণ
ব্ল্যাকমেইল করে ডেকে নিয়ে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গের নৈহাটিতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মোবাইলের দোকানে যাওয়ার সুবাদে ওই





