আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরান দূতাবাসের প্রবেশপথে এক বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকালে একজন সন্ত্রাসী বোমাটি ইরান দূতাবাসের গেটের কাছে পেতে রেখে যায়।
ধারণা করা হচ্ছে, দূর নিয়ন্ত্রণের সাহায্যে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণে কাবুলস্থ তুর্কি দূতাবাসের একটি গাড়ি ধ্বংস হয়েছে। কাবুলে ইরান ও তুরস্কের দূতাবাস পাশাপাশি অবস্থিত। তালেবান গোষ্ঠী এ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে।সূত্র: রেডিও তেহরান

ইআর