জাপানের উত্তরাঞ্চলীয একটি বিমান ঘাঁটিতে শনিবার মার্কিন ড্রোন বিমান অবতরণ করেছে। জাপানে এই প্রথমবারের মতো মার্কিন ড্রোন বিমান মোতায়েন করা হল। মার্কিন বিমান বাহিনী তাদের ওয়েবসাইটে জানায়, মার্কিন গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও শত্র“র গতিবিধি নির্ণয়ে সহায়তার জন্য গ্লোবাল হক নামের ওই ড্রোন বিমানটিকে গুয়াম থেকে ইউএস মিসাওয়া এয়ার বেসে আনা হয়েছে। নজরদারি বিমানটি অক্টোবর পর্যন্ত ব্যবহার করা হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি টাইফুনও পর্যবেক্ষণ করবে। গুয়ামে গ্রীষ্মকালে প্রায়ই টাইফুন আঘাত হানে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এছাড়াও বিমানটি উত্তর কোরিয়া ও চীনের ওপর নজরদারি করবে বলেও ধারণা করা হচ্ছে। এমন এক সময় জাপানে ড্রোন বিমানটি মোতায়েন করা হল যখন পিয়ংইয়ংয়ের পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি এবং এই অঞ্চলের সমুদ্র উপকূলে চীনের তৎপরতা জাপানের নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান উদ্বেগ সৃষ্টি হচ্ছে। সূত্র: এএফপি। [b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
জাপানে প্রথমবারের মতো মার্কিন ড্রোন মোতায়েন
জাপানের উত্তরাঞ্চলীয একটি বিমান ঘাঁটিতে শনিবার মার্কিন ড্রোন বিমান অবতরণ করেছে। জাপানে এই প্রথমবারের মতো মার্কিন ড্রোন বিমান মোতায়েন





