কানাডায় বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) দেয়া বিবৃতি থেকে জানা যায়।
সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের পেনটিকটন শহরে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় ইতোমধ্যে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
বিবৃতিতে বলা হয়েছে, শহরটির পাঁচ কিলোমিটার এলাকার মধ্যকার তিনটি ভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন।
এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাব হামলাটি পূর্বপরিকল্পিত বলেই ধারণা করা হচ্ছে। তবে হামলার কারণ এখনও জানা যায়নি।
এ ঘটনায় শোক প্রকাশ করে আরসিএমপির প্রাদেশিক কমান্ডার টেড ডে জাগের বলেন, হামলার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ সময়: ০৬২৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯।
এএস





