ভারতের সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়ের জামিন আদালত বাতিল করে দিয়েছে দেশটির আদালত। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে। বৃহস্পতিবার আদালত তার এ জামিন আবেদন বাতিল করে। খবর এনডিটিভির।
আদালত তার জামিন আবেদনের প্রেক্ষিতে জানায়, শুধুমাত্র বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয়া হবে এই শর্তে জামিন দেয়া যেতে পারে। এ বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত জামিন পাওয়ার সম্ভাবনা নাই বলেই মনে করছেন আইনজীবীরা।
আদালত জানায়, 'আমরা আপনার জামিন আবেদন বিবেচনা করছি একমাত্র এই শর্তে যে, আপনি বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেবেন। জামিনের চাবিটা কিন্তু আপনার হাতেই।'
এর আগে সাহারা প্রধান তার আটকাদেশকে 'অবৈধ ও নির্মম' কাজ বলে অভিযোগ করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। আর ৪ মার্চ থেকে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে অভিযোগ, সাহারা গ্রুপের দুটি প্রজেক্টে ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রায় ২০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছেন। কিন্তু সাহারা গ্রুপ তাদের এ অর্থ মেরে দিয়েছে বলে তারা অভিযোগ করেন।
এ ঘটনায় সাহারা প্রধান সুব্রত রায়সহ তার দুটি কোম্পানির দুই পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়, যা এখন চলমান। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
কারাগারেই থাকতে হবে সুব্রতকে
ভারতের সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়ের জামিন আদালত বাতিল করে দিয়েছে দেশটির আদালত। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে। বৃহস্পতিবার আদালত তার এ জামিন আবেদন বাতিল করে। খবর এনডিটিভির।





