তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হয় বাঁচব, নইলে মরব। কিন্তু আমরা আত্মসমর্পণ করব না।

গতকাল (২৮ এপ্রিল) রোববার রাজধানী আংকারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপপমেন্ট পার্টি বা একেপি’র এক সমাবেশে এরদোগান এইসব কথা বলেন।

রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “বিদেশি শক্তির অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হয় বাঁচব, নইলে মরব। কিন্তু আমরা আত্মসমর্পণ করব না। আমাদের জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের সঙ্গে আমরা লড়াই করব।”

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, “যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছি তা থেকে আমরা একথা বুঝেছি যে, বৃহৎ ও শক্তিশালী তুরস্ক গড়তে গেলে আমাদের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা উচিত হবে না। আমাদের সামনে আবারো চ্যালেঞ্জ এসেছে- হয় আমরা বাঁচব নাহয় মরব; অন্য কোনো পথ নেই।”  

এরদোগান বলেন, ২০১৩ সালে তুরস্কে সরকার-বিরোধী বিক্ষোভের পর থেকে তুর্কি অর্থনীতি বিদেশি শক্তিগুলোর হামলার শিকার হয়ে আসছে। তবে অর্থনীতি ও নিরাপত্তা আগামী দিনগুলোতে বিশেষ গুরুত্ব দেয়া হবে। 

এমবি