ভারতের গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিজয় রূপাণী।

শনিবার (১১ সেপ্টেম্বর) তিনি সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেন। সাংবাদিক বৈঠকের আগে রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করেন রূপাণী। তাঁর কাছে পদত্যাগপত্র দেন।

সাংবাদিক বৈঠকে রূপাণী বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলায়। এ বার দায়িত্ব যাবে অন্য কারও কাছে। আমাকে দল যে দায়িত্ব দেবে, তা পালন করব।”

আগামী বছর গুজরাটে বিধানসভা ভোট হওয়ার কথা। পদত্যাগ করার পর রূপাণী বলেন, “নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বিজেপি গুজরাটে বিধানসভা ভোটে লড়বে।” খবর আনন্দবাজার’র।

নরেন্দ্র মোদী এবং আনন্দীবেন পটেলের পরে ফের গুজরাটের এক বিজেপি মুখ্যমন্ত্রীকে পাঁচ বছরের মেয়াদ শেষের আগেই সরতে হল।

২০১৪ সালে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে তাঁর উত্তরসূরি মনোনীত হন আনন্দীবেন। কিন্তু ২০১৬ সালে আগস্টে পদত্যাগ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন রূপাণী। তাঁর নেতৃত্বেই ২০১৭ সালে বিধানসভা ভোটে জয়ী হয়েছিল বিজেপি।

এমবি