কিউবা সরকার বেসরকারি মালিকানায় ছেড়ে দিতে বাধ্য হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রায় ৯ হাজার রেস্তোঁরা বিক্রির পরিকল্পনার কথা বুধবার ঘোষণা করেছে। কমিউনিষ্ট শাসিত কিউবার অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে এটি সর্বশেষ পদক্ষেপ।
কিউবার রাষ্ট্রীয় মালিকানাধীন ৮ হাজার ৯৮৪ রেস্তোঁরার ব্যাপারে নাগরিকদের বিস্তর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অন্যতম রেস্তোঁরাগুলোর খাবার মান ভালো না, অনেক ক্ষেত্রে খাবারও পাওয়া যায় না। এ ছাড়া এগুলোর ব্যবস্থাপনাও ভাল না।
কিউবার উপ-বাণিজ্য মন্ত্রী আইদা শ্যাভেজ বলেন, সরকার ২০১৫ সালের শুরু থেকে পর্যায়ক্রমে এসব রেস্তোঁরা বিক্রি করে দেবে।
বাণিজ্য মন্ত্রীর বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়, কিউবা ভবিষ্যতে তাদের খাদ্য সেবা কাঠামোর ব্যাপক পরিবর্তন করবে। এ খাতকে তারা পর্যায়ক্রমে বেসরকারি খাতে ছেড়ে দেবে।
উল্লেখ্য, কিউবায় বর্তমানে ১ হাজার ২৬১টি বেসরকারি রেস্তোঁরা রয়েছে। সরকারি রেস্তোঁরার তুলনায় এসব রেস্তোঁরায় খাবার মান ও ব্যবস্থাপনা যথেষ্ট ভাল।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





