২০১৬ সালে দায়িত্বরত অবস্থায় প্রাণ হারিয়েছেন জাতিসংঘের ৩২ সদস্য। যাদের ২৬জনই শান্তিরক্ষী। মঙ্গলবার জাতিসংঘের কর্মী ইউনিয়ন এক বিবৃতিতে একথা জানায়।
তারা জানায়, বিগত পাঁচ বছরে সন্ত্রাসীদের হামলায় মারা গেছেন প্রায় ২৪০ জন। ২০১৫ সালে এই সংখ্যা সবচেয়ে বেশি ছিলো। সে বছর মারা গেছেন ৫১ জন।
২০১৬ সালে সবচেয়ে বেশি শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন মালিতে। গুলি ও বোমা হামলায় মারা গেছেন ২৩জন।
শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুয়েতেরেসের প্রতি কমিটি আহ্বান জানিয়েছে ইউনিয়ন।
এমএনজে





