মালিতে দুই গ্রামে বন্দুকধারীদের হামলায় এ পর্যন্ত ৪১ জন নিহত হয়েছে।
গত সোমবার মালির মোফতি অঞ্চলের দুই গ্রাম 'গঙ্গাফানি' ও 'ইয়োরোতে' এই হামলা চালানো হয়। হামলাকারীরা মোটরবাইকে করে এসে এই হামলা চালায়।
সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানায়, মালির সরকার এই হামলাকে একটি 'সন্ত্রাসী' হামলা বলে আখ্যা দিয়েছে।
সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তাৎক্ষণিকভাবে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করতে অতি শীঘ্রই তাগিদ দেওয়া হয়েছে।
পার্শ্ববর্তীদেশ বুরকিনা ফাসোর সীমান্তে ঘেঁষা এই দুই গ্রামে হামলা হয়। এর আগেও এখানে ভয়াবহ সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে।
বিশেষ করে 'ডগন' ও 'ফুলানি' এই দুই সাম্প্রদায়িকগোষ্ঠির মধ্যে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটে। শুধুমাত্র জুন মাসে সাম্প্রদায়িক সংঘর্ষে সেখানে নিহত হয়েছে প্রায় ৯৫ জন। এর আগে গত মার্চ মাসে হামলায় নিহত হয়েছে ১৩৪ জন।
জেড





