রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে মামলার শুনানি শেষে এ রায় দেয়া হয়। ইমরান খান এই কারাগারে বন্দি আছেন।

ইমরান খানকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে; পাকিস্তান দণ্ডবিধির ৩৪ এবং ৪০৯ ধারার অধীনে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

একই ধারায় বুশরা বিবিকেও মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের দুজনকেই ১ কোটি ৬৪ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আইন অনুযায়ী, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

এনএইচ