ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় আবারও পাঁচ পুলিশ নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন। সোমবার দান্তিওয়াদা জেলায় ভূমি মাইনে টহলরত পুলিশ গাড়ি বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে।

পুলিশের আইজিপি এসআরপি কাল্লুরি (বাস্তার রেঞ্জ) বলেন, ছত্তিশগড় আর্মড ফোর্স ও জেলা ফোর্সের ১৩ জোয়ান মাইন নিরোধক গাড়িতে করে চলনার ক্যাম্প থেকে অবকাঠামো নির্মান কাজ টহল দিতে কিরনডল যাচ্ছিল। ক্যাম্প থেকে মাত্র আড়াই কিলোমিটার যাওয়ার পর খুতিয়াপাড়া এলাকায় পৌছলে মাওবাদীরা গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে ও বোমা হামালা চালায়। এতে ১১ জন আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গাড়ির চালকসহ গুরুতর আহত চারজনের মৃত্যু হয়। আহত অপর এক জওয়ানকে হেলিকপ্টারে করে জগদলপুর নিয়ে যাওয়ার পর সেখানে মৃত্যু হয়।

কিরনডল উপজেলা পুলিশ কর্মকর্তা এম জেড বাইগ জানান, আহত অন্যান্যদের হেলিকপ্টারে করে জগদলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার ছত্তিশগড়ের  সুকমা জেলায় মাওবাদীদের হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়। সোমবার কাঙ্কের জেলায়  পুলিশ ক্যাম্পে হামলায় নিহত হয়েছে আরও এক পুলিশ সদস্য।

জেআই