তুরুস্কের অঙ্কারায় ইসরাইলী দূতাবাসে হামলার চেষ্টাকালে এক অস্ত্রধারী নিহত হয়েছে। এ ঘটনায় অক্ষত রয়েছে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিরা।

ইসরাইলী পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, বুধবার এক অস্ত্রধারী আততায়ী তুরস্কের অঙ্কারায় অবস্থিত ইসরাইলী দুতাবাসে চুরি নিয়ে সশস্ত্র অবস্থায় হামলা চেষ্টা করে, কিন্তু হামলাকারী ভবনের দিকে আসার আগেই তাকে প্রতিহত করা হয়।

এদিকে, তুরস্ক পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ইমানুযেল নওসেন বলেছেন, একজন লোক চুরি নিয়ে দূতাবাসের দিকে এগিয়ে আসলে স্থানীয় নিরাপত্তারক্ষীরা তাঁর পায়ে গুলি করলে সে নিহত হয়।

এ ঘটনায় দূতাবাসের সবাই নিরাপদেই আছে। কারো কোন ধরনের ক্ষয়- ক্ষতি হয়নি।

তিনি আরো বলেন, এই আততায়ী কি কারনে ইসরাইলী দূতাবাসে হামলার উদ্দেশ্যে এগিয়ে এসেছিলো এ নিয়ে তদন্ত চলছে।

এদিকে, এরই মধ্যে তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন খবর। হামলার বিষয়ে এরই মধ্যে তদন্ত করে জানাগেছে
হামলাকারীর নাম ওসমান নুরি, তাঁর বয়স ৪১ বছর। এবং সে মানুষিক ভারসাম্যহীন ব্যাক্তি।

সূত্র: আল জাজিরা

এসএম