কায়রোয় মিশরের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে মাত্র ১০০ মিটার দূরে বৃহস্পতিবার ভোরে এক বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে এক মহিলা আহত হয়েছেন।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, একটি ট্রেনে বোমা হামলায় তিন জন নিহত হওয়ার মাত্র কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলাটি চালানো হল। খবর এএফপি’র।

মিশরের রাজধানীর উত্তরাঞ্চলে বুধবার রাতে ট্রেনে ওই বোমা হামলায় দুই পুলিশ ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয়।

এমএ