চীন-ভারত সীমান্তে উত্তেজনার মধ্যেই জম্মু ও কাশ্মিরের সোপিয়ান এবং পাম্পোরে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ৮ জন স্বাধীনতাকামী।

ভারতীয় মিডিয়ার দাবি, গত ২৪ ঘণ্টায় নিরাপত্তাবাহিনীর ‘জঙ্গি দমন’ অভিযানে নিহত হয়েছেন তারা।

শুক্রবার (১৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পাম্পোরে একটি মসজিদের ভিতরে কিছু ‘স্বাধীনতাকামী’ আত্মগোপন করে আছে- এমন খবরে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ‘স্বাধীনতাকামী’দের মসজিদে থাকা গোপন ডেরা থেকে বের করে আনার জন্যে কাঁদানে গ্যাস ছোঁড়ে সেনা সদস্যরা। তারপরেই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে ‘স্বাধীনতাকামী’রা।

ভারতীয় মিডিয়া বলছে, তবে মসজিদ থেকে বেরিয়ে আসার সময় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয় তিন ‘স্বাধীনতাকামী’।

ওদিকে, আরেকটি ‘অভিযানে’ সোপিয়ানে সেনাবাহিনীর সাথে ‘স্বাধীনতাকামী’দের গুলির লড়াইয়ে নিহত হন আরো পাঁচজন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে মোট ৮ ‘স্বাধীনতাকামী’কে হত্যা করে দেশটির নিরাপত্তা বাহিনী।

এমবি