ভারত তিন বছর পর আবার মায়ানমার থেকে চাল আমদানী করতে যাচ্ছে। ভারত তার প্রতিবেশী দেশটি থেকে ৫ লাখ টন চাল আমদানীর প্রস্তুাব দিয়েছে।

আজ মায়ানমারের চাল ব্যবসায়ীদের সংগঠন মায়ানমার রাইস ফেডারেশন জানিয়েছে, চালের মূল্য নির্ধারণে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে।

সংস্থাটি আরো জানায়, মায়ানমার থেকে ভারতে এই চাল আমদানীর প্রস্তুবটি অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতার সৃষ্টি করবে। খবর সিনহুয়া।

কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা জানায়, ২০১৩-১৪ অর্থবছরে মায়ানমার ১২ লাখ টন চাল রপ্তানী করেছে। ২০১২-১৩ অর্থ বছরে এর পরিমাণ ছিল ১৪ লাখ টন।

মায়ানমার ২০১৩-১৪ অর্থ বছরে চাল রপ্তানী করে ৪৬ কোটি মার্কিন ডলার আয় করেছে। ২০১২-১৩ অর্থ বছরে এই আয়ের পরিমাণ ছিল ৫৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

মায়ানমার চলতি অর্থবছরে ১৫ লাখ টন পর্যন্ত চাল রপ্তানীর প্রকল্প হাতে নিয়েছে।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ