সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল স্থানীয় সময় ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে বলে প্রবাসী বাংলাদেশীরা জানিয়েছেন। এ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ফখরুল ইসলাম। বিডি নিউজ।
নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের দুই ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২)। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার করইতোলা বাজারসংলগ্ন চর লরেঞ্চ গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) এবং তার ছোট ভাই মো: ইব্রাহিম (২৩)। চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দণি শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো: সোহেল (৩০) এবং ফেনীর বিরিঞ্চি এলাকার ইলিয়াস মেম্বারের বাড়ির রফিকুল ইসলামের ছেলে মহিউদ্দিন রাশেদ (৩৫)।
পুড়ে যাওয়া লাশ শনাক্ত করতে ডিএনএ টেস্টের প্রয়োজন হবে বলে জানিয়েছেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সরওয়ার আলম। সিগারেটের ধোঁয়া থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
হোলাইফা শহর এলাকায় চাকরি করত এমরানুল হক, মুন্না ও সোহেলসহ সাতজন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে রান্না ও খাওয়া শেষে একই রুমে তারা ঘুমিয়ে পড়েন। কেউ একজন রুমের বারান্দায় সিগারেট খেয়ে ফেলে দেয়। ওই আগুন বিদ্যুতের তারে লেগে পুরো রুমে ছড়িয়ে পড়ে। আহত বাংলাদেশীকে হাইল কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সেলিম।
গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ভবনে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশী নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশীর মৃত্যু
সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল স্থানীয় সময় ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে বলে প্রবাসী বাংলাদেশীরা জানিয়েছেন। এ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ফখরুল ইসলাম।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত পেয়েছে বাংলাদেশ
২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি আরবে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।
মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের আরেক দেশ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে গঠিত প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া। এ নিয়ে বর্তমানে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।
ইয়েমেন নিয়ে সত্য হচ্ছে রাসুল (সা.)-এর ভবিষ্যদ্বাণী
সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত, মধ্যপ্রাচ্যে ক্ষমতার লড়াই এবং সাম্প্রতিক সামরিক অস্থিরতার প্রেক্ষাপটে মুসলিম বিশ্বে নতুন করে আলোচনায় এসেছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রায় দেড় হাজার বছর আগের একটি প্রসিদ্ধ ভবিষ্যদ্বাণী ও দোয়া। ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই হাদিসের বক্তব্য এবং বর্তমান ভূরাজনীতির সমীকরণ নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে চলছে নানামুখী বিশ্লেষণ।
তেলের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে আসার প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। তবে সৌদি আরবে হুথিদের নতুন হামলায় পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
















