শুক্রবার দক্ষিণ পশ্চিম অ্যারিজোনার কিংম্যান এলাকায় কয়েক হাজার মৌমাছি লোকটিকে আক্রমণ করে এবং তাকে প্রায় ১০০০ হুল ফুটিয়ে দেয়।
মোহাভ কাউন্টি শেরিফের মূখপাত্র লেসলি দি সানতিস বলেন, আক্রমণের পর লোকটিকে উদ্ধার করে কিংম্যান রিজিওনাল মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। লোকটি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে।
ঘটনার ব্যাপারে সানতিস বলেন, লোকটি তার বাড়ির পিছনের একটি বড় মৌমাছির চাককে বিরক্ত করলে হাজার হাজার মৌমাছি তার উপর আক্রমণ করে।
সানতিস বলেন, চাকে এত মৌমাছি যে, এটা অবিশ্বাস্য। এমন ঘটনা শুধু সিনেমাতেই দেখা যায়। এটা একটি বিষ্ময়কর ঘটনা।
তিনি আরো জানান, লোকটি তার বাড়ির পিছনে কাজ করছিল। হঠাৎ মৌমাছিগুলো তাকে আক্রমণ করলে তিনি দৌড়ে তার গাড়ির ভেতর ঢোকেন। দুজন পথচারী তাকে উদ্ধার করে। মৌমাছি তাদেরকেও কামড় দিয়েছিল। কিন্তু তাদেরকে হাসপাতালে ভর্তি করার দরকার হয়নি।
এরপর সেখানে একজন মৌমাছি পালককে ডেকে আনা হলে তাকেও আক্রমণ করে ২৩ টি হুল ফুটিয়ে দেয়।সূত্র: রয়টার্স
এসএইচ





