ভারতের পশিচমবঙ্গের মন্ত্রীসভায় রদবদল হয়েছে। নতুন মন্ত্রীরা শপথ নিয়েছেন।  শপথ নিলেন মলয় ঘটক। পূর্ণমন্ত্রী পদে শপথ নিলেন তিনি।

বুধবার রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। চলে যাওয়ার আগে রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে শেষ সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। মলয় ঘটক ছাড়াও এদিন মন্ত্রী পদে শপথ নিলেন জ্যোতির্ময় কর, আশিস বন্দ্যোপাধ্যায়।

শ্রম দফতরের মন্ত্রী হলেন মলয় ঘটক। সমবায়ের দায়িত্ব পেলেন জ্যোতির্ময় কর। স্কুল ও উচ্চশিক্ষা প্রতিমন্ত্রী হলেন আশিস বন্দ্যোপাধ্যায়। পূর্ণেন্দু বসুকে কৃষিদফতরের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, কৃষিজমি ও কৃষক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা থাকার দরুন পূর্ণেন্দুবাবু এই দফতরের দায়িত্ব পেলেন।

বুধবার দুপুর দুইটা  নাগাদ মন্ত্রিসভার নতুন সদস্যদের রাজভবনে শেষবারের মতো শপথবাক্য পাঠ করান বিদায়ী রাজ্যপাল এম কে নারায়ণন৷ উপস্হিত ছিলেন মুখ্যমন্ত্রীসহ রাজ্য মন্ত্রিসভার সব সদস্য, বিধায়ক এবং সাংসদরা। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানটি কার্যত রাজ্যপাল নারায়ণনের বিদায় সংবর্ধনা।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই